খাদ্যে পোকা, অভিযোগ করেই পেলেন ৩৫০০ টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

খাদ্যে পোকা, অভিযোগ করেই পেলেন ৩৫০০ টাকা

  • বুধবার, ১৮ মে, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া একটি হোটেলে খাদ্যে পোকা পেয়ে অভিযোগ করে ৩৫০০ টাকা পেলেন শাকিল আকন্দ নামক এক যুবক। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।

Manual7 Ad Code

অতিরিক্ত দামে তেল বিক্রি, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি, প্রতিশ্রæতি অনুযায়ী পণ্যবিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটের মেসার্স বাছিত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারের সাজু রাজু এন্ড রাতিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আল্লাহর দান ষ্টোরকে ৫ হাজার টাকা, কাঁঠালতলী বাজারের মেসার্স রেদওয়ান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকরভাবে খাদ্য পরিবেশন ও খাদ্যের মধ্যে পোকা পাওয়ায় শাকিল আকন্দের অভিযোগের প্রেক্ষিতে জুড়ী উপজেলা চত্বরের নিউ মিনিষ্টার রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে ২৫% হিসাবে ৩৫০০ টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

Manual4 Ad Code

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিক পাকা ভাউচার প্রদানপূর্বক ব্যবসা করার নির্দেশনা দেয়া হয়। ন্যায্য দামে পণ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!