কুলাউড়ায় এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ২ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ২ যুবক আটক

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৭)কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৬ মে রাতে ওই শিক্ষার্থীর পিতা কুলাউড়া থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত অপর একজনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুকিদ মিয়া ও আব্দুছ ছত্তার নামক অভিযুক্ত জনকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মে) বিকেলে বিদ্যালয়ের ছুটি শেষে ওই ছাত্রী তার ছেলে বন্ধুর সাথে উপজেলার হিঙ্গাজিয়া রাবার বাগানে বেড়াতে যান। এ সময় সেখানে ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের বাসিন্দা জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির বাসিন্দা মো. শমশের মিয়ার ছেলে আব্দুছ ছত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা মিয় (২৫) এবং অজ্ঞাতনামা আরও ১ জন ছিলেন। ওই ছাত্রী ও তার বন্ধুকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে যায় ওই ৫ যুবক। ছাত্রীর বন্ধুকে হাত-মুখ বেধে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ওই যুবকরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী রাতে বাড়িতে ফিরে গিয়ে অভিভাবককে বিষয়টি জানান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ওই ছাত্রীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা (নং ৪৩) দায়ের করেন। ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!