কুলাউড়ার হিঙ্গাজিয়া চা বাগানে কর্মবিরতি ও প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার হিঙ্গাজিয়া চা বাগানে কর্মবিরতি ও প্রতিবাদ সভা

  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২

Manual2 Ad Code

স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনা ও নারী শ্রমিকদের নিরাপত্তার দাবীতে

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে হিঙ্গাজিয়া চা বাগানে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার, বাগানে বসবাসরত এক ধর্ষকের বাড়ী উচ্ছেদ এবং নারী চা শ্রমিকদের নিরাপত্তার দাবী জানিয়ে একদিনের কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে নারী শ্রমিকরা।

৩১ মে মঙ্গলবার দুপুরে হিঙ্গাজিয়া চা বাগানের মন্ডোপঘরে এ প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালন করে নারী চা শ্রমিকরা। তাদের সাথে একাত্মতা পোষন করে বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আরিফা আক্তার, ইউপি সদন্য অনরজিৎ পান্ডে, চা শ্রমিক নেতা মানিক ভর ও কানাই লাল প্রমূখ।

চা শ্রমিকদের দাবী অভিলম্বে ধর্ষক মুকিতকে বাগানের ভিটা থেকে উচ্ছেদ, পলাতক ধর্ষক জসীমকে দ্রুত গ্রেফতার ও নারী চা শ্রমিকদের নিরাপত্তার জোর দাবী জানান। পরে স্থানীয় চেয়ারম্যান তাদের আশ^স্থ্য করলে নারী শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, ২৬ মে বুধবার বিকেলে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া রাবার বাগানে ৫ বখাটে এক স্কুলছাত্রীকে তার বন্ধুর কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা করলে মামলার পরই পুলিশ ব্রাহ্মণবাজার এলাকার আব্দুস সত্তার (১৯) ও মুকিদ মিয়া(৩৫) কে গ্রেফতার করে এবং ৩০ মে সোমবার রায়হান হোসেন (২৫) নামে আরেক ধর্ষকে গ্রেফতারর করে পুলিশ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!