কুলাউড়ার বরমচাল খন্দকার মাদরাসায় শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থী গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ার বরমচাল খন্দকার মাদরাসায় শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থী গুরুতর আহত

  • বুধবার, ৮ জুন, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ০৮ জুন বুধবার সিদ্দেক আলী (১৪) নামক ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্রকে গুরুতর আহত অবস্থায় কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রের অভিভাবকরা এক শিক্ষককে অভিযুক্ত করে এ বিষয়ে কুলাউড়া থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থী আলীনগর গ্রামের মখদ্দছ আলী ছেলে।

Manual8 Ad Code

আহত মাদরাসা ছাত্রের পরিবারের লোকজন অভিযোগ করেন, বরমচাল খন্দকার মাদরাসা সহ-সুপার মাওলানা মাহতাবুর রহমান বুধবার বেলা ১২টা নাগাদ ৮ম শ্রেণির ছাত্র সিদ্দেক আলীকে মারপিঠ করেন। এতে সে ঘাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। মাদরাসার অভিভাবক কমিটির সদস্য কামাল উদ্দিনসহ এলাকার লোকজন আহত ছাত্রকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তাররা সিদ্দেক আলীর ঘাড়ে এক্সরে করার নির্দেশ দেন। ঘাড়ের জখম গুরুতর হলে তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code

পরিবারের লোকজন অভিযোগ করেন, গত দু’দিন থেকে শিক্ষক ছাত্রদের মারপিট করছেন। এজন্য মঙ্গলবার সিদ্দেক আলী মাদরাসায় যায়নি ভয়ে। বুধবার মাদরাসায় যাওয়ার পর শিক্ষকের নির্যাতনের শিকার হলো। মাদরাসার শিক্ষার্থীদের এভাবে মারপিট না করার জন্য অন্যান্য শিক্ষকরা সতর্ক করেন সহ-সুপারকে। কিন্তু তারপরও এধরনের ঘটনা সংঘটিত হলো।

অভিযুক্ত সহ-সুপার মাওলানা মাহতাবুর রহমান মোবাইল ফোনে জানান, বিষয়টি অনাকাঙ্খিত। দুষ্টামির কারণে তিনি মারপিট করেছেন। ঘটনার পর কমিটির লোকজনসহ বিষয়টি নিষ্পত্তি হয়েছে। ছাত্রের চিকিৎসা করানোর জন্য টাকা পয়সাও দেয়া হয়েছে। মারার সময় চড় মারতে গিয়ে ছাত্রের ঘাড়ে আঘাত লাগে।

সেই সাথে অভিযুক্ত শিক্ষক আরও জানান, এই ঘটনা নিয়ে ষড়যন্ত্র চলছে। মাদরাসায় ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার রয়েছে। যা সাক্ষাতে বলবেন বলেও জানান। তিনি সব বিষয় নিয়ে সরেজমিন তদন্ত করার অনুরোধ জানান।

Manual6 Ad Code

মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, বিষয়টি তিনি জেনেছেন। জেলায় মিটিংয়ে থাকায় আহত শিক্ষার্থীর চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews