আত্রাইয়ে সাব-রেজিস্ট্রার অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে সাব-রেজিস্ট্রার অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • বুধবার, ৮ জুন, ২০২২

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::  নওগাঁর আত্রাইয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগনের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আব্দুস ছালাম।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী সাব রেজিস্ট্রার জনাব মাসুদ পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, আত্রাই সাব রেজিস্ট্রি অফিস সহকারী শহিদুল ইসলাম সহ সকল দলিল লেখক বৃন্দ ও নকলনবিশ গন।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নওগাঁ জেলা দলিল সমিতির উপদেষ্টা আলহাজ্ব কায়েম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন সন্দেশ, আবুহেনা মোস্তফা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!