আক্কেলপুরে বাইক বিস্ফোরণে দগ্ধ ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আক্কেলপুরে বাইক বিস্ফোরণে দগ্ধ ২

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual3 Ad Code

নিশাত আন্জুমান, আক্কেলপুর (জয়পুরহাট) :: জয়পুরহাটের আক্কেলপুরে বাইকে আগুন লেগে বাইক চালক ও এক তেল ব্যবসায়ীর গুরুত্বর দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার প্রাণিসম্পদ মোড়ে ঘটেছে।

দগ্ধ বাইক চালক উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামের হেলাল উদ্দীনের ছেলে নয়ন মিয়া (২৩) ও প্রাণিসম্পদ মোড়ের তেল ব্যবসায়ী (বোতলতাজ পেট্রোল) জুয়েল রানা(৪০) রুকিন্দীপুর ইউনিয়নের সালেহ আহমেদের ছেলে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৮ টায় বাজারে দিক থেকে দ্রুত গতিতে একটি বাইক প্রাণিসম্পদ মোড়ের দিকে আসে। এসময় তেল নিয়ে ব্যবসায়ী রাস্তা পারাপারের সময় বাইকটি তেল ব্যবসায়ীকে ধাক্কা দেয়। এত বাইকসহ চালক পড়ে যায় ও বাইক বিষ্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও তেল ব্যবসায়ী আগুনে পুড়ে গুরুত্বর দগ্ধ হয় এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। পরবর্তীতে তাদের আক্কেলপুর উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।

আক্কেলপুর উপজেলার কর্তব্যরত চিকিৎসক জানান,‘ আগুনে তাদের শরীরে অনেকটা অংশ পুড়ে গেছে। তাদের প্রথিমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।’

Manual1 Ad Code

আক্কেলপুর ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,‘ আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে বাইকটি দীর্ঘদিনের পুরনো ছিল।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!