সিলেট ঢাকা রেল লাইন : নন স্টপেজ যাত্রা চাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

সিলেট ঢাকা রেল লাইন : নন স্টপেজ যাত্রা চাই

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual4 Ad Code
২২ জুন ২০২২ ইং তারিখে কানলি ট্রেন যোগে ঢাকায় এসেছি। ট্রেন জার্নি আমার মত হয়তো সবার নিকট জনপ্রিয়। আমাদের সিলেট থেকে ছেড়ে আসা সবকটি ট্রেনে ঢাকা টু সিলেটের এই যাত্রা পথে যাত্রীদের অনেক কষ্ট করতে হয়। যখন ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া,ভৈরব ও নরসিংদী স্টেশনে যাত্রী তুলে। আপনি আমি এসি বা নন এসি বগিতে বসলেও ওই সমস্ত স্টেশনের বিনা টিকেট বা স্ট্যান্ডিং টিকেটের যাত্রী নামের মাদকাসক্ত,হকার ও ছাত্রদের হয়রানিতে শান্তিতে বসতে পারবেন না। এই লাইনে যারা যাতায়াত করেন এমন অভিজ্ঞতা আশা করি সবার রয়েছে।
আবার দেখা যায় ট্রেনের গার্ডরা ওই রকম বিনা টিকেটের যাত্রীদের ৫০/১০০ টাকার বিনিময়ে ট্রেনে তুলে থাকে।
আজ আমি শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে কানলি ট্রেনের এসি বগি গ ২৭ নং সিটে উঠার পর পাশের একজনের সাথে হালকা পরিচয় হয়। এরপর ঘুমিয়ে পড়ি।
যখন ভৈরব আসলাম তখন অসভ্য যাত্রীদের হাল্লা চিৎকারে ঘুম ভেঙে যায় এবং উঠে দেখি আমাদের বগিতে দন্ডায়মান যাত্রীতে ভরপুর।
এভাবে যখন নরসিংদীতে আসলো একজন যাত্রী এসে আমাদের উপরের ব্যাগগুলো একপাশে সরিয়ে তার খালি দুটি লাগেজ রাখছেন। আমি বললাম ভাই আপনি আমাদের ব্যাগ আমাদের মাথার উপর থেকে এভাবে সরিয়ে রাখছেন কেন? আপনার ব্যাগ বড় এগুলো নিচে রাখতে পারেন? তখন দেখি তিনি বলেন আমি সিরিয়ালে রাখছি,কোন অসুবিধা হবে না আর আমার ব্যাগ নিচে রাখবো কেন বলে আমাকে উল্টো প্রশ্ন করে। আমি প্রথমে ভাবলাম হয়তো টিকেট কেটেছেন।
যখন আমি দন্ডায়মান মানুষের ছবি তুলতেছি তখন গার্ড দৌড়ে এসে এই আপনারা এখান থেকে বের হয়ে যান,দেখছেন না ছবি তুলতাছে। তখন আমার পাশে আরও কয়েকজন প্রতিবাদী হলেন গার্ড এর উপর।
এরপর গার্ড এসে তার অসহায়ত্বের কথা জানায়। আমি জিজ্ঞেস করলাম এরা কি টিকেট কেটেছে? গার্ড বলে এখানে কেউ রাজনীতি করেন, কেউ মাদকাসক্ত, কেউ ছাত্র আমার একার পক্ষে তাদের মুখোমুখি হওয়া কষ্ট কর।
আমি বললাম ওই ব্যাগ ওয়ালা ব্যক্তি কি টিকেট কেটেছেন? বলেন না এভাবে প্রতিদিন এরকম একটি দল বিনা টিকেটে, কেউ দন্ডায়মান টিকেটে ট্রেন ভ্রমণ করেন। এদের বিরুদ্ধে কিছু করা যায় না…..
আমাদের মূল দাবী হচ্ছে যেহেতু পারাবত,জয়ন্তীকা,কালনী,উপবন এই ট্রেনগুলো সিলেট লাইনে চলে তাই সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত এই ট্রেনগুলোর স্টপেজ থাকবে এর পর নন স্টপেজ ঢাকা যাবে।
ঢাকা চিটাগং লাইনে যদি নন স্টপেজ এ ট্রেন চলতে পারে তাহলে আমাদের সিলেট লাইনে কেন চলতে পারবে না? আসুন আমরা সিলেটী যারা আছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এই দাবীর প্রতি একাত্মতা পোষণ করে এই দাবী বাস্তবায়নে সোচ্চার হোন।
সৈয়দ সালাউদ্দিন
দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল,প্রতিনিধি
০১৭১২৮৫২৭৮৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!