আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual5 Ad Code

উপজেলা আ’লীগের আয়োজনে ২৩ জুন বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন। এসময় বাজনার তালে ও নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার রাস্তাঘাট। পরে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, এবাদুর রহমান প্রামানিক, যুগ্ন সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, মহিলা লীগ সভাপতি মমতাজ বেগম, শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, সম্পাদক সরদার সোয়েব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, ভারপ্রাপ্ত সম্পাদক সুইট দত্তসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!