জুড়ীতে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জুড়ীতে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ উদ্ধার

  • শুক্রবার, ২৪ জুন, ২০২২

Manual5 Ad Code

 জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর রণ রিকমন (৪০) নামের এক চা শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। ২৪ জনু শুক্রবার সকাল ৭টায় চা শ্রমিক রণ রিকমনের লাশ ভেভে উঠে। রণ রিকমনের বাড়ি উপজেলার ধামাই চা বাগানের নতুন টিলা এলাকায়।

Manual6 Ad Code

সরেজমিন এলাকার লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। রণ রিকমন বাড়িতে যাওয়ার রাস্তায় কোমর সমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি। বুধবার রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। অপেক্ষা করে তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা হন পানি দিয়ে। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় রণ রিকমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে সাঁতার কেটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

Manual8 Ad Code

পরে বৃহস্পতিবার ২৩ জুন কুলাউড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা রণ রিকমনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখোঁজির পর উদ্ধারে ব্যর্থ হয়ে সিলেটে ডুবরী দলকে খবর দিলে বেলা তিনটায় দিকে উদ্ধারে নামেন ডুবরী দল। পরে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে উদ্ধারকারী দল অভিযান সমাপ্ত করে চলে যায়।

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমাদের দুটি টিম ৬ ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়।

Manual1 Ad Code

এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, রণ রিকমনের লাশ আজ শুক্রবার সকাল ৭টায় পানিতে ভেসে উঠলে খবর পেয়ে লাশটি উদ্ধার করি। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে লাশটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!