দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ -ডিআইজি মফিজ উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ -ডিআইজি মফিজ উদ্দিন

  • বুধবার, ২৯ জুন, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। এবার পুলিশ বানভাসি মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে আমরা সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রি বিতরণ করেছি। বুধবার মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বড়লেখা উপজেলায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আশা করি এতে বানভাসিদের দুঃখকষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

Manual6 Ad Code

তিনি বুধবার বিকেল চারটায় মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপারের দর্শনা ব্রিজ এলাকায় প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রি বিতরণ শেষে সংবাদিকদের এসব কথা বলেন। জেলা পুলিশের পক্ষ থেকে বড়লেখায় ৩৫০ পরিবারের মধ্যে চিড়া, বিস্কুট, চিনি, দুধ, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওষুধ, দিয়াশলই ও খাবার প্লেট বিতরণ করা হয়।

এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবিএম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!