আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১ জুলাই, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন।

রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে জমিদার বাড়ি এসে পৌছে। পরে গোপাল চন্দ্র প্রানিকের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

Manual1 Ad Code

আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

Manual1 Ad Code

রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, শাহাগোলা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার দত্ত বাদল, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুৃরী, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁনসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!