দুর্যোগেও পুলিশ মানুষের পাশে থাকবে -ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দুর্যোগেও পুলিশ মানুষের পাশে থাকবে -ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম

  • শুক্রবার, ১ জুলাই, ২০২২

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম বলেছেন, জনগনের জানমালের নিরাপত্তা বিধানে যেভাবে পুলিশ মানুষের পাশে থাকে তেমনি যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ সব সময় জনতার পাশে থাকবে। সিলেটে ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোশিয়েশন, রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কাযক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ওসমানীনগরের বানভাসি মানুষের দুঃখ কিছুটা হলেও লাগবে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। মানুষ এতো কষ্ঠের মধ্যে সামন্য হলেও খুশি হয়েছে।

Manual3 Ad Code

তিনি গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বুরুঙ্গা ইউপির খয়েরপুর হাজিপুর ও পশ্চিম পৈলনপুর ইউপির ভল্লবপুর এলাকার বানভসি মানুষের মধ্যে পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কালে উপরোক্ত কথা গুলো বলেন।

ত্রাণ বিতরণ কালে ডিআইজির সাথে ছিলেন, রেঞ্জ ডিআইজির কার্যারয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, পুলিশ সুপার হেকোয়ার্টার রাজীব দাস, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) রফিকুল ইসলাম, এসএসপি সিলেট জেলা মুক্তাজুল ইসলাম, ওসমাানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন ও বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আকলাকুর রহমান।

Manual7 Ad Code

ডিআইজি মফিজ উদ্দিন সংশ্লিষ্ট এলাকার বানভাসি দুই শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!