কুুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উদ্দীপন এনজিও’র ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উদ্দীপন এনজিও’র ত্রাণ বিতরণ

  • সোমবার, ৪ জুলাই, ২০২২

Manual8 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:: কুড়িগ্রাম সদর উপজেলায় বন্যাপীড়িত অধিক ক্ষতিগ্রস্থ সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী সহায়তা দিয়েছে বেসরকারী এনজিও “উদ্দীপন”।

সোমবার (০৪ জুলাই) কুড়িগ্রাম সদরস্থ “উদ্দীপন” বেলগাছা শাখা ও কাঁঠালবাড়ী শাখার অফিস চত্বরে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চল রংপুর জোন এর বাস্তবায়নে ও সার্বিক সহযোগিতায় এবং উদ্দীপন এর অর্থায়নে দিনব্যাপি বন্যার্তদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরন এর শুভ উদ্বোধন করেন উদ্দীপন এর এমএফপি’র উপ-পরিচালক আবুল ফজল।

উক্ত দুই অফিসের ৪৪০ টি পানিবন্দী পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আলু, সয়াবিন তেল, লবন, পিয়াজ ও স্যালাইন সমৃদ্ধ একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এ সময় উদ্দীপন এর সহকারি পরিচালক শহিদুল ইসলাম, উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেন, উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার, উদ্দীপন কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক এরশাদুল হক, পাঁচগাছী শাখার শাখা ব্যবস্থাপক ইয়াকুব আলী, কাঁঠালবাড়ি শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, বেলগাছা শাখার শাখা ব্যবস্থাপক আনারুল হক, রাজারহাট শাখার শাখা ব্যবস্থাপক দিলীপ, সিভিল ইঞ্জিনিয়ার ইন্দ্রজিত মল্লিক, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি জয়শ্রী সানালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী,বন্যার্ত মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উদ্দীপন এর এমএফপি’র উপ-পরিচালক আবুল ফজল বলেন, ১৯৮৪ সাল থেকে উদ্দীপন এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে দুর্যোগ মোকাবেলা, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই এনজিওটি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!