কুলাউড়ার চাতলাপুর চেক পোস্ট পরিদর্শণে ভারতীয় ডেপুটি হাইকমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার চাতলাপুর চেক পোস্ট পরিদর্শণে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সিলেটস্থ ভারতীয় ভিসা কেন্দ্রে কর্মরত ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার নিরোজ কুমার জেশওয়াল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট পরিদর্শণ করেন। ২৩ জুলাই  শনিবার বিকাল ৪টায় তিনি চাতলাপুর চেকপোস্ট পরিদর্শণ করেন।

Manual5 Ad Code

চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ পরিদর্শক সামিউল ইসলাম ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শণের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আকস্মিকভাবে এ পরিদর্শণ করেন। এসময় তার সাথে ইমিগ্রেশন ও এন্ড পাসপোর্ট বিভাগের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা ও কুলাউড়া থানার পুলিশ কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, করোনার কারণে আড়াই বছর ভারতের সাথে কয়েকটি উল্লেখযোগ্য স্থল অভিবাসন কেন্দ্রে খোলা থাকলেও বাকি সব যাত্রী পারাপারে বন্ধ ছিল। মাস দুই আগে সবগুলো স্থল অভিবাসন কেন্দ্র যাত্রী পারাপারে খোলা হলেও চাতলাপুরসহ মোট ১১টি বন্ধ ছিল। মাস খানেক আগে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সু-রক্ষা বিভাগ বন্ধু থাকা ১১ টা স্থল অভিবাসন কেন্দ্রের সাথে যাত্রী পারাপারে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র খোলে দেয়া হয়। হয়তো এ পথে যাত্রী যাাতায়াতের সুবিধা অসুবিধা পর্যবেক্ষণে ভারতীয় ডেপুটি হাই কমিশনার আজ পরিদর্শণে আসেন বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!