সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী – শফিউল আলম নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী – শফিউল আলম নাদেল

  • রবিবার, ২৪ জুলাই, ২০২২

Manual7 Ad Code
এইবেলা কুলাউড়া :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামী লীগের সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়, মানুষ ভালো ও শান্তিতে থাকে। তিনি বলেন, দুর্যোগেও আওয়ামী লীগ মানুষের পাশে আছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না উল্লেখ করে শফিউল আলম নাদেল বলেন, ভূমিহীনদের ঘর দেয়ার কাজ বঙ্গবন্ধু শুরু করেছিলেন। গৃহহীন কেউ বাদ যাবে না সবাইকে ঘর করে দেওয়া হবে।
তিনি শনিবার (২৩ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলা এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বন্যাকবলিত ২০০ পরিবার, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ১০০ পরিবার ও জয়চন্ডি ইউনিয়নে ১২৫ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ভূকশিমইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম এ শুকুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, সাংকৃতিক বিষয়ক সম্পাদক বিমলেন্দু সেন কৃষ্ণ, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল আলী, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকী মানিক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুরুজ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সঞ্জয় পাশী জয়, কুলাউড়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক এস এম ঝুমন, উপপ্রচার সম্পাদক সিপন খাঁন, ভূকশিমইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিনুর জামান ইয়াকুব, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াসিম আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি প্রমুখ।

Go back

Manual2 Ad Code

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.
Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!