ভারতীয় নাগরিকেরা ধরে নিয়ে গেল কৃষকের গরু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

ভারতীয় নাগরিকেরা ধরে নিয়ে গেল কৃষকের গরু!

  • বুধবার, ২৭ জুলাই, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে বাংলাদেশী কৃষকের গরু জোরপূর্বক ধরে নিয়ে গেছে ভারতীয় নাগরিকেরা। মঙ্গলবার বিকেলে লাতু সীমান্তের ১৩৬৭/৫ এস পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগীসহ এলাকাবাসী অভিযোগ করেন। বুধবার দুপুরে লাতু সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বিজিবি বিষয়টি উপস্থাপন করলে বিএসএফ বলেছে তারা বিষয়টি জানে না।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার কুমারশাইল গ্রামের সুনাম উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম লাতু সীমান্তের ১৩৬৭/৫ এস পিলার এলাকার বাংলাদেশ অভ্যন্তরে গৃহপালিত গরু চরাচ্ছিলেন। বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে ৫-৬ জন ভারতীয় নাগরিক কাটাতারের বেড়া ডিঙিয়ে আব্দুল কাইয়ুমের একটি বড় ষাড় ধরে নিয়ে ভারতের দিকে রওয়ানা দেয়। এসময় বাধা দিতে গেলে তারা আব্দুল কাইয়ুমকে মারধর করে। বিষয়টি আব্দুল কাইয়ুমের স্বজনরা উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদকে অবহিত করেন।

Manual8 Ad Code

ষাড়ের মালিক আব্দুল কাইয়ুম জানান, ‘আমি জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলাম। ৫-৬ জন ভারতের মানুষ জঙ্গলের ভেতর দিয়া আসে। আমার সাথে কোনো কথা না বলেই আমার বড় একটি বড় গরু (ষাড়) ধরে নিয়ে ভারতের দিকে রওয়ানা দেয়। তাদের বাধা দিতে গেলে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দেয় ও মারপিট করে। এসময় কাটাতারের ওপারে বিএসএফের সদস্যরা ছিল। গরুটি ওপারে নিয়ে ভারতের লোকজন বিএসএফের কাছে দিয়ে যায়। কি-কারণে ভারতীয়রা আমার গরুটি নিয়ে গেল বুঝতে পারছি না। ঘটনাটি আমাদের ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিজিবিকে জানান।’

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বুধবার বিকেলে জানান, ‘আব্দুল কাইয়ুমের চাচা আব্দুল জলিল ভারতীয় নাগরিকরা তাদের বড় একটি গরু ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে জানান। আমি তাৎক্ষণিক লাতু বিজিবি ক্যাম্পের ইনচার্জকে জানাই। বিজিবি বলেছে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বললে তারা বুধবার আসবে বলেছে।’

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির লাতু ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল খালেক জানান, ‘বুধবার দুপুরে সীমান্তে বিএসএফের সাথে বিজিবি পতাকা বৈঠক করেছে। ভারতীয় নাগরিকরা জোরপূর্বক বাংলাদেশী নাগরিকের গরু ধরে নেওয়ার বিষয়টি বৈঠকে উপস্থাপন করলে বিএসএফ জানিয়েছে বিষয়টি তারা জানে না। তবে তদন্ত করে ব্যবস্থা নিবে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!