এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

  • শনিবার, ৩০ জুলাই, ২০২২

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া::
কুলাউড়া উপজেলার মনু-টিলাগাঁও রেল স্টেশনের মধ্যবতী  রেললাইনের পাশের একটি জঙ্গল থেকে শনিবার (৩০ জুলাই) বেলা দুইটার দিকে অজ্ঞাত পরিচয় ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী মানসিক রোগী বলে পুলিশ জানিয়েছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার দুপুরে খবর পেয়ে বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গলের মধ্যে নারীর লাশ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যামে জানতে পারি এই নারী মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে ভবঘুরের মতো চলাফেরা করতেন। এখনো কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews