কুলাউড়ার সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ১২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ১২ জন আটক

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী নগর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ১৪ আগস্ট রোববার গভীর রাত সোয়া একটায় ১২জন নারী পূরুষকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামের রাজাপুর ব্রীজের নীচ থেকে রোহিঙ্গা সন্দেহে ১২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা বাংলাদেশী নাগরিক। তারা অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে।

Manual4 Ad Code

আকটকৃতরা হলো মোরেলগঞ্জ থানার পূর্ব সরালিয়া গ্রামের মৃত বাবুল শেখের পুত্র মো: রুবেল মিয়া(২৪), মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদার পুত্র চাঁন মিয়া (৫৭), বিশারীঘাটা গ্রামের মৃত মন্তাজ উদ্দিন খানের পুত্র মোঃ আলী আকবর (৬০), বাদুরতলা গ্রামের আব্বাস আলীর স্ত্রী নাছিমা বেগম (৩২)।

বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়ান্দাবাজার গ্রামের খায়রুল কাজীর স্ত্রী ফারজানা আক্তার (১৮), পূর্ব খোন্তাকাটা গ্রামের হাবিব খানের স্ত্রী পুতুল বেগম(৪০), রাজাপুর গ্রামের রাজু শেখের স্ত্রী লাভনী আক্তার (২২)।

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ভিটাবাড়ীয়া গ্রামের বারেক ফরাজির পুত্র সুহেল ফরাজি (৩০), পিরোজপুর সদর থানার উত্তর শিকারপুর পালপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম আকন্দের পুত্র মোঃ মেহেদী হাসান শাকিব (২২), ও আব্দুল আজিজ শেখের মেয়ে নাছিমা বেগম (৩৬)।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ধলিয়া গ্রামের রাশিদ আলীর পুত্র তাজুল ইসলাম (২৭), ও সালিকা গ্রামের আশব আলীর পুত্র শামীম আহমদ (২০)।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!