কুড়িগ্রামে সেতু থেকে লাফ দিয়ে এক যুবকের আত্মহনন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের

কুড়িগ্রামে সেতু থেকে লাফ দিয়ে এক যুবকের আত্মহনন

  • রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual4 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহনন করেছে। মৃত ওই যুবকের নাম জোবায়ের আলম জয় (২৫) । সে উপজেলার চন্দ্রখানা গ্রামের কলেজ টারী এলাকার আমির হোসেন মাস্টারের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিল। রবিবার (২ আগস্ট ২০২০) দুপুরে সে শেখ হাসিনা ধরলা সেতুতে গিয়ে সেতু থেকে নদীতে লাফ দেয়। স্থানীয়রা জানতে পারলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার পর স্থানীয়রা সহ ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, জোবায়ের অালম জয় নামের একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছেন। নিহতের মরদেহ ফুলবাড়ী হাসপাতালে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!