কুলাউড়ায় চা শ্রমিকদের ভূখা মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় চা শ্রমিকদের ভূখা মিছিল

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: সারা দেশের ন্যায় ন্যায্য মজুরীর দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার ৬টি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি, ভুখা মিছিল ও উপজেলা পরিষদ প্রাঙণে অবস্থান কর্মসূচি পালন করেছে চা বাগানের সহস্রাধিক শ্রমিকরা।

Manual4 Ad Code

বুধবার (১৭ আগস্ট) দুপুর বেলা ৩ টার দিকে কুলাউড়া কালিটি, রাঙ্গিছড়া, ও মুড়ইছড়াসহ টি চা বাগানের প্রায় সহস্রাধিক শ্রমিকরা প্রায় ভুখা মিছিল নিয়ে ৭ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা পরিষদ প্রাঙণে যান। সেখানে শ্রমিকরা প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে ৩০০ টাকা মজুরী দ্রত বাস্তবায়নের দাবি জানান।

Manual5 Ad Code

সেখানে থাকা চা শ্রমিকরা তাঁদের বক্তব্যে জানান, প্রতি বছর নতুন মজুরী বাস্তাবয়নের কথা থাকলেও ১৯ মাসেও  নতুন মজুরী নির্ধারণ হয়নি চা শ্রমিকদের। সরকার ও বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে এতদিন পার করেছেন। আমরা আন্দোলনে নেমেছি আমাদের ন্যায্য মজুরী ৩০০ টাকা বাস্তবায়নের। গত কয়েকদিনে শুধু আলোচনাই হয়েছে। আমাদের মজুরী বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরী চাই, আশ্রাস নয়। নাহলে এভাবে রাস্তায় বসে আমাদের দাবি আদায়ের আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাবো।

Manual5 Ad Code

চা শ্রমিক নেতা ও কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক স্বপন নাইডু বলেন, অবহেলিত এই চা শ্রমিকদের কষ্ট দুর্দশা কেউ বুঝতে পারবেন না, যদি স্বচোক্ষে না দেখেন। চা শ্রমিকরা এখনো ভূমির অধিকার পায়নি। ১২০ টাকা মজুরী আর সপ্তাহের কিছু রেশন পেয়ে কাজ করতে হয়। অনেক শ্রমিক সকালে পানি খেয়ে কাজে বের হোন। ঘরে খাবার থাকেনা।

এ সময় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যন একেএম সফি আহমদ সলমান শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে সরকার ও বাগান কর্তৃপক্ষের ঊর্ধ্বতনদের দাবি জানিয়েছি। সরকার বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের ন্যায্য মজুরীর দাবি বাস্তাবায়নে আলোচনা করছে। আপনারা ধর্য্য ধরুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!