কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার : জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুড় ননদ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার : জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুড় ননদ আটক

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন থেকে ১৮ আগস্ট বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীর স্ত্রী বিউটি বেগম (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পায়েল আহমদের স্ত্রী বিউটি বেগম নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কুলাউড়া থানার আনোয়ার ঘটনাস্থলে যান। ঝুলন্ত অবস্থা থেকে গৃবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গৃহবধুর ৩ বছরের যমজ দু’টি সন্তান রয়েছে।

নিহত গৃহবধুর বাবা হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার সাইস্তা মিয়া অভিযোগ করেন, বৃহস্পতিবার সকাল ৯টায় বিউটির শ্বশুড় বাড়ি থেকে মোবাইল ফোনে আত্মহত্যার খবর জানানো হয়। আমরা গিয়ে দেখি মেয়ের লাশ ফ্যানের সাথে ঝুলে আছে তবে পা খাটের সাথে লাগানো। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া চেষ্টা চলছে।

Manual7 Ad Code

এসআই আনোয়ার জানান, গৃহবধুর বাবার বাড়ি উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর পলকী গ্রামে। স্বামীসহ পারিবারের সাথে বিরোধ ছিলো। ইতিপূর্বে পারিবারিক বিরোধ নিয়ে সালিশ বৈঠকও হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর শ্বশুড় আব্দুল কাইয়ুম (৬০) ও ননদ জেসি (২৫ কে জিজ্ঞাসাবাদ থানায় আটক কের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!