বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের বাসমাশিসের নগদ অর্থ সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের বাসমাশিসের নগদ অর্থ সহায়তা

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় বিগত দীর্ঘস্থায়ী বন্যায় উপজেলার অতিদরিদ্র এলাকার ক্ষতিগ্রস্থ ৬১ জন দরিদ্র পরিবারের শিক্ষার্থীকে অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটি। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে সহায়তার নগদ অর্থ বিতরণ করেছেন।

Manual6 Ad Code

কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সভাপতিত্বে ও শিক্ষক মো. মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাসমাশিস এর সিলেট অঞ্চল সভাপতি ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, বাসমাশিস এর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শওকত হোসেন, সদস্য আবু নছর মোহাম্মদ সুফিয়ান, মৌলভীবাজার জেলা সভাপতি আবুল আলা মওদুদ, সহসভাপতি বাবুল উদ্দিন খান, কামাল উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম, সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আবুল খায়ের, মামুন রশীদ, সহ সম্পাদক জয়নাল আবেদীন খান, জেলা কোষাধ্যক্ষ মোস্তফা মিয়া, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাদিন মল্লিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews