কুলাউড়ায় দাবা প্রতিযোগিতা পৃরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

কুলাউড়ায় দাবা প্রতিযোগিতা পৃরস্কার বিতরণ

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রভাতি তরুণ সংঘ লস্করপুর কুলাউড়ার আয়োজনে ও চেস প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজারের পরিচালনায় একদিন ব্যাপী আন্ত:জেলা দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান বৃহস্পতিবার রাতে প্রভাতি তরুণ সংঘ লস্করপুরের কার্যা্লয়ে অনুষ্টিত হয়।

প্রভাতি তরুণ সংঘের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্তে ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফির ইনচার্জ মো: আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, প্রভাতি তরুণ সংঘের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ইস্রাব আলী ও জমর আলী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সভাপতি এম. মছব্বির আলী, প্রভাতি তরুণ সংঘের সাধারন সম্পাদক মো: ছাদিকুর রহমান।

Manual1 Ad Code

বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী, প্রভাতি তরুণ সংঘের সহ-সাধারন সম্পাদক সজিব আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিয়াকত, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান সায়েম, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, সদস্য রওশন আলী, দেলোওয়ার হোসেন শাহেদ, মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক ওয়াজিউল মেহেদী, রানার আপ হয়েছেন কমলগঞ্জের দাবাড়ু রাধা কিশোর সিংহা, ৩য় হয়েছেন দেলোয়ার হোসেন শাহেদ, ৪র্থ হয়েছেন শেরপুরের দাবাড়ু আব্দুল জলিল এবং ৫ম হোন রাজনগরের দাবাড়ু দিলদার হোসেন।

Manual7 Ad Code

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৩২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ মম।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!