ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামী গ্রেফতার

  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২

Manual6 Ad Code
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ টি মাদক মামলার এক আসামীকে পুনরায় গাঁজাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ হাতনাতে ৭ টি মাদক মামলার আাসামী কুখ‍্যাত মাদক ব‍্যবসায়ী আব্দুর রহিম (৬০) ও তার সহযোগী জয়নাল আবেদীন (৪২) সহ ২ জনকে আটক করা হয়।
আটককৃ আব্দুর রহিম দেওয়ানেরখামার গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র ও জয়নাল আবেদীন পাইকেরছড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
আটককৃতরা ভারত থেকে গাঁজা এনে অবাধে বিক্রি করে।
ইতিপুর্বে একাধিকবার ভুরুঙ্গামারী থানা পুলিশ রহিমকে গাঁজাসহ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। বর্তমানে সে ৭টি মাদক মামলার আাসামী। মামলার রায় ঘোষণা না হওয়ার কারণে জামিনে বের হয়ে আবারও মাদক ব‍্যবসা শুরু করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং তা চলতে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!