কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া অফিস ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল হেলাল হেল্প এসোসিয়েশন’ এর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কটারকোনা বাজারের রয়েল কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক এম সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব তজম্মুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সদস্য ওলিউর রহমান। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, সদস্য আবু নছর খালেদ এবং উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক মাহদী হাসান।

Manual2 Ad Code

এসময় উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ আলী, রেজাউল করিম এহসান, ময়নুল ইসলাম, মোজাম্মিল হক, শিমুল আহমদ, আব্দুর রহিম, ছালিকুর রশীদ, ফুজায়েল আহমদ, আখতারুজ্জামান।

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন হোসাইন আহমদ শিপার, হেলালুর রহমান, হিজরুল ইসলাম, সেলিম আহমদ, সালমান আহমদ, ফাহিম আহমদ, ইমদাদুল হক, আরব আলী, সাইদুল ইসলাম, তাজ উদ্দীন প্রমুখ।

এসোসিয়েশনের অগ্রগতি, সদস্য বৃদ্ধি ও কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সদস্যদের আলোচনা শেষে আগামী নভেম্বর মাসে উপজেলা পৌর শহরে এসোসিয়েশনের উদ্যোগে হুব্বে রাসূল সা. কনফারেন্স ও নাশিদ সন্ধা করার সীদ্ধান্ত গ্রহন করা হয়। পরে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!