কুলাউড়ায় বিদ্যালয় ফটকে দূর্ঘটনার ১৪ দিন পর দপ্তরির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বিদ্যালয় ফটকে দূর্ঘটনার ১৪ দিন পর দপ্তরির মৃত্যু

  • বুধবার, ৫ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সাইফুল ইসলাম (৫৪) কে বিদ্যালয় ফটকের সামনে দূর্ঘটনা কবলিত হয়ে গুরুতর আহত হন। আহত হওয়ার ১৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় ০৪ অক্টোবর মঙ্গলবার ভোর রাত ৩টায় সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান কবির জানান, গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের দাপ্তরিক কাজে বাইসাইকেল নিয়ে কুলাউড়া পোস্ট অফিসে যাচ্ছিলেন। বিদ্যালয় থেকে বের হওয়ার সময় কুলাউড়া-জুড়ী সড়কে উঠামাত্র পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual8 Ad Code

নিহত সাইফুল ইসলামের বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর গ্রামে। তার স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব পুশাইনগর বাজার চৌমুহনীতে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীও গ্রেফতার করা হয়েছে। মোটর সাইকেল থানায় আটক আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!