কুলাউড়ায় চা বাগানে শ্রমিকের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় চা বাগানে শ্রমিকের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের শ্রমিকের ৮ বছরের শিশু কন্যাকে ০৯ অক্টোবর রোববার ধর্ষণ করেছে এক বৃদ্ধ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাস্কর চাষা (৬৫) কে পুলিশ আটক করেছে।

পুুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গাজীপুর চা বাগানের ৮ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে বাগানের গলির একটি দোকানে নিয়ে বৃদ্ধ ভাস্কর চাষা জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুর কান্নার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual2 Ad Code

এদিকে শিশুর দাদা বাদি হয়ে কুলাউড়া থানায় ধর্ষণের অভিযোগে ভাস্কর চাষাকে আসামী করে মামলা (নং ০৮ তারিখ ০৯/১০/২২) দায়ের করেন।

Manual4 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক ভাস্কর চাষাকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!