জেলা পরিষদ নির্বাচন: কুলাউড়ার নানু ও মুন্নির জয়! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জেলা পরিষদ নির্বাচন: কুলাউড়ার নানু ও মুন্নির জয়!

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া ::মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার ৩নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম নানু। অপর দিকে সংরক্ষিত ১নং ওয়ার্ডে (বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলায়) নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার মুন্নি।

Manual4 Ad Code

সাধারণ সদস্য নানু ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত সদস্য মুন্নি ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

সাধারণ সদস্য পদে বর্তমান ২ সদস্যের মাঝে সেলিম আহমদ ২৫ ভোট ও মাহবুবুর রহমান মান্না ৩৫ ভোট, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম ৩৬ ভোট ও সৈয়দ আশফাক হোসেন ২ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

সংরক্ষিত সদস্য ১নং ওয়ার্ডে (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) রেহানা পারভীন ১৪২ ভোট এবং জোবেদা ইকবাল ৯০ ভোট পেয়ে পেয়েছেন।

Manual6 Ad Code

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সিসি ক্যামেরার আওতাভুক্ত কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার ৩ কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে সংরক্ষিত ১নং আসনে সদস্যা পদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সাধারণ ৩নং ওয়ার্ডে (কুলাউড়া) সদস্য পদে বর্তমান ২ জনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সংরক্ষিত ১নং ওয়ার্ডে (বড়লেখা, জুড়ী ও কুলাউড়া) সদস্য পদে বর্তমান ১ জনসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩নং ওয়ার্ডের কুলাউড়া নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৫ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটার ভোট প্রদান করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!