বড়লেখায় প্রতিবন্ধী যুবককে নির্যাতন ইউপি মেম্বার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় প্রতিবন্ধী যুবককে নির্যাতন ইউপি মেম্বার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক::

Manual6 Ad Code

বড়লেখায় হতদরিদ্র প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অপবাদে আটকে রেখে অমানষিক নির্যাতনের অভিযোগে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইউপি মেম্বার ইমাম উদ্দিন হিফজুর ও তার ছোটভাই রাজু আহমদের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। সোমবার দুপুরে মামলাটি করেছেন ভুক্তভোগী আহত শারীরিক প্রতিবন্ধী কলিম উদ্দিনের ভাই ছইদুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে ২৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশে প্রেরণ করেছেন।

এদিকে প্রতিবন্ধী যুবকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ভুক্তভোগীর বাড়ির সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য দেন নির্যাতিত প্রতিবন্ধী যুবকের মা রুজি বেগম, বড়ভাই লুৎফুর রহমান, ছইদুর রহমান (মামলার বাদী), প্রতিবেশি মনোয়ারা বেগম, রোশনা বেগম, দুলু মিয়া, আব্দুল মালিক, আলী আহমদ, পাখি মিয়া প্রমুখ।

Manual4 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, ইউপি মেম্বার ইমাম উদ্দিন হিফজুর ও তার ভাই রাজু আহমদ পূর্ব-মাইজগ্রাম গ্রামের তছির আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী কলিম উদ্দিনের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রচারণা চালায়। গত ১৪ অক্টোবর ইউপি মেম্বার ও তার ভাই ফোন করে তাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে মোবাইল চুরির জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে হাত-পা বেধে বেধড়ক মারপিট করে। প্রচন্ড নির্যাতন চালিয়ে তারা বিভিন্ন সাদা কাগজ ও ষ্ট্যাম্পে তার স্বাক্ষর আদায় করে। এরপরও বিবাদীরা অমানষিক নির্যাতন চালায়। পরে রাত দশটার দিকে আধমরা অবস্থায় বাড়ির সামনে তাকে ফেলে যায়। তার আর্তচিৎকারে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করান।

আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন শারীরিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ২৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দালিখের জন্য মামলাটি সিআইডি পুলিশে প্রেরণ করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews