বড়লেখায় হত্যা চেষ্টা ও শ্লীলতাহানী মামলায় ইউপি মেম্বার কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় হত্যা চেষ্টা ও শ্লীলতাহানী মামলায় ইউপি মেম্বার কারাগারে

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, মৌলভীবাজার::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার একটি হত্যা চেষ্টা ও শ্লীলতাহানী মামলায় জামিন নিতে গেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিছবাহ উর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার কাশেম নগর গ্রামের আফিয়া বেগমের ভাই মুরাদ মিয়ার সাথে পূর্ব-বিরোধ চলছিল ইউপি মেম্বার এনামুলের। এর জেরধরে চলিত বছরের ২৭ জুলাই রাতে মুরাদ মিয়া ও তার ভাগ্না শাহান আহমদ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হতে মোটরসাইকেল যোগে কাঠমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিল। ইউপি মেম্বারের নেতৃত্বে ১০ নং কাশেমনগর গ্রামের রুস্তুম আলীর বাড়ীর নিচের রাস্তায় আসামাত্র তাদেরকে সিগনাল দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র-সস্ত্র দেখে মুরাদ সিগনাল অমান্য করে বোন আফিয়া বেগমের বাড়িতে আশ্রয় নেয়। পরে ইউপি মেম্বার এনামুল হক, লোকমান হোসেন, মফিজ, মাসুক প্রমুখ দা, লাঠি নিয়ে আফিয়া বেগমের বাড়িতে ঢুকে হত্যার উদ্দেশ্যে মুরাদ ও শাহান আহমদের ওপর অতর্কিত হামলা চালায় এবং মোটরসাইকেল ভাংচুর করে। আফিয়া বেগম ছেলে ও ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তারা তাকেও মারধর করে। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন ও লুটপাট করে। এঘটনায় পরদিন আফিয়া বেগম ইউপি মেম্বার এনামুল হককে প্রধান আসামী করে ১২ জনের নামে থানায় মামলা করেন।

Manual3 Ad Code

বড়লেখা আদালত পুলিশের জি.আরও পিযুষ দাস জানান, একটি হত্যা চেষ্টা ও হামলা-ভাংচুর মামলায় ইউপি মেম্বার এনামুল হক রোববার আদালতে জামিন নিতে যান। বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!