বদলির ৩ মাস পরও স্বপদে বহাল কুলাউড়া এলজিইডি’র কার্য সহকারী শরীফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বদলির ৩ মাস পরও স্বপদে বহাল কুলাউড়া এলজিইডি’র কার্য সহকারী শরীফ

  • মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা,  কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের কার্য সহকারী মো. শরীফ হোসাইনকে গত ১৭ জুলাই কুমিল্লার লাকসাম উপজেলায় বদলী করা হয়। পরে গত ৩১ আগস্ট তাকে কুলাউড়া থেকে রিলিজও দেয়া হয়। কিন্তু সেই আদেশের ১ মাস ২৫ দিন পেরিয়েও গেলেও তিনি এখনো তাঁর নতুন কর্মস্থল লাকসাম উপজেলায় যোগদান করেননি। উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার সাথে তাঁর গভীর সম্পর্কের কারণে তিনি এখসনও কুলাউড়ায় বহাল তবিয়তে রয়েছেন। উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার এতই ক্ষমতা যে, এলজিইডি’র প্রধান কার্যালয় থেকে শরীফ হোসাইনের বদলী আদেশ পাওয়ার পর তাকে তিনি নিজে রিলিজ করেছিলেন। কিন্তু রিলিজের পরও তাকে কোন স্বার্থে কুলাউড়ায় রেখেছেন? সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

Manual5 Ad Code

অভিযোগ রয়েছে, কার্য সহকারী শরীফ হোসাইন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার খুবই আস্থাভাজন। এই শরীফ হোসাইনকে দিয়ে উপজেলা প্রকৌশলী নিয়ম ভেঙ্গে বিভিন্ন কাজের প্রাক্কলন তৈরি করান। সম্প্রতি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজের দুই লক্ষ টাকার কাজের প্রাক্কলন তৈরি করেন এই কার্য সহকারী শরীফ হোসাইন। সেই কাজের প্রাক্কলন ও প্রত্যয়ন দিতে শরীফ হোসাইনের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে ৫-১০ হাজার টাকা ঘুষ দাবি করেন উপজেলা প্রকৌশলী এমন অভিযোগ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষকরা। যেটার তদন্ত করেছিলেন এলজিইডি প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা।

Manual1 Ad Code

এলজিইডি’র কুলাউড়া কার্যালয়ের কার্য সহকারী মো. শরীফ হোসাইন বলেন, গত জুলাই মাসে আমার বদলী হয়েছিল ঠিক, পরে সেই বদলী আদেশ বাতিলের জন্য আবেদন করেছি। আপনাকে যেহেতু কুলাউড়া থেকে রিলিজ করা হয়েছিল তাহলে আপনি কেন নতুন কর্মস্থল লাকসামে যোগদান করেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো ছাড়পত্র পাইনি, ছাড়পত্র পেলে আমি অবশ্যই নতুন কর্মস্থলে যোগদান করবো।

Manual4 Ad Code

এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা বলেন, কার্য সহকারী শরীফ হোসাইনের বদলী হয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে সে ওই বদলীর আদেশ বাতিলের জন্য এলজিইডি প্রধান কার্যালয়ে আবেদন করেছে। এরচেয়ে বেশি কিছু বলতো পারবো না। তাছাড়া আমার অফিসে জনবল সংকট রয়েছে।

এ ব্যাপারে লাকসাম উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত মুঠোফোনে বলেন, কুলাউড়া এলজিইডি কার্যালয়ের কার্য সহকারী শরীফ হোসাইন বদলী হয়েছেন সেটা শুনেছি। তবে এখনো আমার কার্যালয়ে যোগদান করেননি।

Manual1 Ad Code

এলজিইডি’র মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার বলেন, বদলীর বিষয়টি আমার কাছে নয় সেটা এলজিইডি প্রধান কার্যালয়ের। রিলিজের বিষয়টি উপজেলা প্রকৌশলীর এখতিয়ার।

এলজিইডি’র সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নির্মল কুমার বিশ^াস মুঠোফোনে বলেন, আমার জানামতে কার্য সহকারী শরীফকে কুলাউড়া থেকে রিলিজ করা হয়েছে। তারপরও সে কিভাবে এখানে তাকে সেটা খতিয়ে দেখা হবে। বদলীর পরও কার্য সহকারী শরীফ কিভাবে এখানে থেকে কাজ করে সেটার জবাব উপজেলা প্রকৌশলীকেই দিতে হবে। বিষয়টি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীকে বলেছি, উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানো নোটিশ দিয়ে সুস্পষ্ট করে লিখিত বক্তব্যে নেয়ার জন্য তাঁর কাছ থেকে কেন কার্য সহকারী শরীফ রিলিজ হওয়ার পরও কুলাউড়ায় কাজ করে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!