জাতীয় শিক্ষক দিবস-বড়লেখায় অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

জাতীয় শিক্ষক দিবস-বড়লেখায় অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে সম্মাননা

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual1 Ad Code

বড়লেখায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রাইমারী-মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা প্রায় এক কিলোমিটার দীর্ঘ র‌্যালি বের করেন। এছাড়া অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাসুক আহমদ, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিছবাউর রব খছরু, গল্লাসাঙ্গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দেবনাথ, সিতাংশু দলপতি ও মালেকা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চান্দগ্রাম এইউ ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জেলার শ্রেষ্ট কলেজ শিক্ষক মোশারফ হোসেন সবুজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, বড়লেখা সরকারী কলেজের সিনিয়র প্রভাষক নিয়াজ উদ্দীন, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বিভাগীয় শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান এনাম উদ্দিন, প্রধান শিক্ষক নেতা মঞ্জু লাল দে, মীর মুহিবুর রহমান, প্রধান শিক্ষক বদর উদ্দিন, প্রতাপ দত্ত, সঞ্চিতা শর্মা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!