কুলাউড়ার ব্রাহ্মনবাজারে ৮ বছরের শিশুকে বর্বর নির্যাতন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ার ব্রাহ্মনবাজারে ৮ বছরের শিশুকে বর্বর নির্যাতন!

  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মো; তামিম নামক ৮ বছরের এক শিশুর উপর বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিশু তামিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে দাউদপুর গ্রামের মো: রাজন মিয়ার একমাত্র ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর শুক্রবার সহপাঠীর সঙ্গে খেলার উদ্দেশ্যে মাঠে গেলে সেখানে একই গ্রামের মঞ্জব মিয়ার ছেলে রফিকুল ইসলাম সৌরভ (২৭) এর টিনের ঘরের টিনে হাত দেওয়ায় তামিমকে বেধড়ক মারধর করে। তখন তামিমের সাথে থাকা সহপাঠীরা ভয়ে প্রাণ নিয়ে পালায়। মারধরের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তামিমকে রেখে  চলে যায় সৌরভ।  তামিমকে অজ্ঞান অবস্থায় তার সহপাঠীরা বাড়ি নিয়ে আসে।
পরিবারের লোকজন তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। মাথায় গভীর ক্ষত হওয়ায় সেখানে ৫টি সেলাই লাগে, গুরুতর আঘাত পাওয়ায় এখনও তার অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় দাউদপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি শিশুর উপর এমন ন্যাক্কারজনক ও নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয় এলাকাবাসী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!