করোনায় বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

করোনায় বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু

  • শনিবার, ৮ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বিয়ানীবাজার ::

Manual5 Ad Code

করোনায় সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগমের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…রাজিউন)।

Manual3 Ad Code

শুক্রবার ০৭ আগস্ট রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুশনা বেগমসহ বিয়ানীবাজারে করোনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

Manual2 Ad Code

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর জানান, ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী রুশনা বেগমের বাড়ি পৌরসভার সোপাতলা গ্রামে।

ঈদের পরদিন রুশনা শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার করোনা শনাক্ত হয়। তিনি হার্টের সমস্যা, কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় শুক্রবার নতুন করে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৬১জন।

এদিকে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাও বাড়ছে, এটা ইতিবাচক দিক।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এমন তথ্য দিয়েছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!