হাকালুকির চাতলা বিলে ফিসিং-ইজারার তথ্য দিতে আর.ডি.সি’র গড়িমসি! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকির চাতলা বিলে ফিসিং-ইজারার তথ্য দিতে আর.ডি.সি’র গড়িমসি!

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক::

হাকালুকি হাওরের ৫ শতাধিক একর আয়তনের সরকারি জলমহালের সংশ্লিষ্ট ইজারাদার অবৈধভাবে ফিসিং করছেন বলে এলাকায় অভিযোগ উঠেছে। এব্যাপারে জেলা প্রশাসকের নির্দেশ স্বত্তে¡ও ইজারা সংক্রান্ত তথ্য প্রদানে চরম গড়িমসি করেছেন জেলা প্রশাসনের রাজস্ব শাখার আর.ডি.সি সুুশান্ত সাহা।

Manual4 Ad Code

সূত্র জানায়, হাকালুকি হাওরের জুড়ী উপজেলার আওতাধীন ৫১৮ একরের ‘চাতলা বিল’ জলমহালটি উন্নয়ন স্কিমের আওতায় ১৪২৫ বাংলা থেকে ১৪৩০ বাংলা সন পর্যন্ত ৬ বছরের জন্য ইজারা নেন জুড়ী ভেলি মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শিমুলতলা গ্রামের মো. জমির উদ্দিন। মৌলভীবাজার জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সুপারিশে ভূমি মন্ত্রণালয় জলমহালটি ইজারা দিয়েছে। নিয়ম অনুযায়ী ইজারা মেয়াদের শেষ বছর অর্থাৎ আগামী বছর বিল ফিসিং করার কথা। কিন্তু ইজারাদার সমিতির সভাপতি গত শনিবার থেকে বিলে মাছ ধরা ও বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেন। এতে স্থানীয় এলাকাবাসী অবৈধভাবেভাবে মাছ ধরার অভিযোগ তুলেন।

Manual2 Ad Code

এব্যাপারে বিলের আয়তন, ইজারা গ্রহীতা, ইজারার মেয়াদ, ইজারার মূল্য, ফিসিংয়ের শর্তাবলী ও মাছ আহরণের সময় ইত্যাদি প্রাথমিক তথ্যাদি জানতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের আর.ডি.সি সুশান্ত সাহা’র নিকট তার কার্যালয়ে গেলে তিনি কোনকিছুই জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিষয়টি জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে অবহিত করলে তিনি জানান, এসব প্রাথমিক তথ্যতো না দেওয়ার কথা নয়, ‘আপনি রাজস্ব শাখায় যান। আমি বলে দিচ্ছি, অবশ্যই দিয়ে দিবে।’

Manual5 Ad Code

এরপর দ্বিতীয় দফা রাজস্ব শাখার আর.ডি.সি সুশান্ত সাহা’র নিকট গিয়েও সংশ্লিষ্ট বিল সংক্রান্ত কোন তথ্য সংগ্রহ করা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উক্ত ইজারাদার সমিতি গতবছরও শুষ্ক মৌসুমে বিল সেচে মাছ আহরণ করেছে। বিল সেচের কারণে বিলের নিচের মাটি পর্যন্ত ফেটে যায়। কিন্তু লিখিত অভিযোগ স্বত্তেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এছাড়া বর্ষা মৌসুমে অবৈধ জাল দিয়ে অবাধে পোনামাছ নিধন করা হলেও সংশ্লিষ্টরা ছিলেন নির্বাক।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!