মানবিক অবদানের স্বীকৃতি পেলেন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা বড়লেখার তৌফিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

মানবিক অবদানের স্বীকৃতি পেলেন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা বড়লেখার তৌফিক

  • মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

আব্দুর রব::

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার তৌফিক বক্ত এক সহকর্মী নিয়ে ২৪ নভেম্বর পাতাল রেলের দু:সাহসী উদ্ধার অভিযানের কৃতিত্বে বড়লেখায় গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে। এদিকে, ২৮ নভেম্বর নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তাঁদের জীবন বাজি রাখা অবদানের স্বীকৃতিস্বরূপ এই দিনটিকে ‘তৌফিক দিবস’ ও ‘ব্রুনেল ভিক্টর দিবস’ ঘোষণা করেছেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত পুলিশ অফিসার তৌফিক বক্ত এবং তার সহকর্মী পুলিশ অফিসার ব্রুনেল ভিক্টর তাঁদের জীবনকে তুচ্ছ করে ম্যানহাটন, ইস্ট ১১৬ স্ট্রিট-লেক্সিংটন অ্যাভিনিউতে ট্র্যাকে পড়ে যাওয়া একজনকে অন্য একটি ট্রেন স্টেশনে প্রবেশ করার কয়েক সেকেন্ড আগে উদ্ধার করেন। তাদের সফল অপারেশনের কারণে নিশ্চিত মৃত্যুর কবল থেকে লোকটি বেঁচে যায়।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসার তৌফিক বক্ত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের বেলওয়ার বক্ত বাদল মিয়ার ছেলে এবং আগর-আতর ব্যবসায়ি রহিম বক্ত মুসার ভাতিজা। তিনি উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে। এরপর পরিবারের সাথে আমেরিকায় পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন।

২৮ নভেম্বর নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার ঘোষণাপত্রে বলেন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার তৌফিক বক্ত ও ব্রুনেল ভিক্টর ডিপার্টমেন্টের গর্বিত সদস্য। তারা জনৈক গৃহহীন ব্যক্তিকে অত্যন্ত ঝুঁকি নিয়ে পাতাল রেলের ট্র্যাক থেকে উদ্ধার করে অদম্য সাহসিকতা ও ত্যাগী মানসিকতার পরিচয় দিয়েছেন। তাদের এই সহমর্মিতা ও দৃঢ়তা ঘটনার দিনটিকে সমুজ্জ্বল করেছে। তাই আমি এই দিনটিকে ‘তৌফিক বক্ত দিবস’ ও ব্রুনেল ভিক্টর দিবস’ বলে ঘোষণা করছি।

Manual1 Ad Code

জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ অফিসার তৌফিক বক্ত ও ব্রুনেল ভিক্টর পেশাদারিত্বের পাশাপাশি যে মানবিকতা প্রদর্শন করেছেন তা স্মরণীয় করে রাখতে নিউইয়র্ক সিটি মেয়র হিসেবে তিনি দিনটিকে ‘তৌফিক দিবস ও ব্রুনেল ভিক্টর’ দিবস ঘোষণা করলেন।’

Manual4 Ad Code

তৌফিক বক্তের চাচা রহিম বক্ত মুসা জানান, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া মারফত ভাতিজা তৌফিক ও তার এক সহকর্মীর দুঃসাহসী একটি অভিযানের খবর জেনেছেন। এ খবরে দেশে থাকা আত্মীয়-স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। তার জীবন বাজি রাখা এ কৃতিত্ব শুধু পরিবারের কিংবা বড়লেখাবাসীর নয়। এটি সারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!