কুলাউড়ার জয়চন্ডীতে হাতেনাতে দোকান চুর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কুলাউড়ার জয়চন্ডীতে হাতেনাতে দোকান চুর আটক

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::  

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়াবাজারের হবিব মিয়ার দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যাবার সময় সৌরভ বৈদ্য মিংকন নামক ১৩ বছরের এক কিশোরকে আটক করেছেন বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের দিলদারপুর বাজারের পাশের বাড়ির সুনীল বৈদ্যর ছেলে।

Manual7 Ad Code

বিজয়া বাজারের ব্যবসায়ী খালেদ আহমদ, খলিলুর রহমান, হেলাল আহমদ, নুরুল ইসলাম জানান, দুপুরের সময় যখন দোকানের ব্যবসায়ীরা নামাজে অথবা বাথরুমে যান তখন তারা এই সুযোগে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে চম্পট দেয়। এর আগে বাজারের নুরুল ইসলামের ফার্মেসী থেকে মিংকন এবং তার সঙ্গী বেগমানপুর এলাকার নিলয় মিলে ১২ হাজার ৪ শত টাকা চুরি করে নিয়ে যায়। আজ তাকে হাতেনাতেই আটক করা হয়।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক দিলদারপুর বাজারের দু’জন ব্যবসায়ী জানান, তার (মিংকন) চুরির যন্ত্রণায় অতিষ্ঠ বাজারের দোকানদারেরা। মিংকন ও তার সঙ্গী আরও দুইজন আছে, তারা সবসময় বাজার ও বিভিন্ন দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। একটুখানি সুযোগ পেলেই ক্যাশ থেকে টাকাসহ দোকানের মালামাল নিয়ে চম্পট দেয়। এদের যন্ত্রণায় আমরা এখন রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছি।

Manual4 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আজমল আলী বলেন, আমরা তাকে (সৌরভ বৈদ্য মিংকন) জিজ্ঞেস করলে সে চুরি করেছে বলে স্বীকার করেছে। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।

কুলাউড়া থানার এসআই নজরুল ইসলাম জানান, ছেলেটি মাত্র ১৩ বছরের। ব্যবসায়ীদের কাছ এনে ওসি স্যারের নির্দেশে তার পরিবারের কাছে মুছলেখার মাধ্যমে দিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!