কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জন আটক

  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকার পালবাড়ী নামক স্থানে ০৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জনকে আটক করেছে বিজিবি। ০৯ ডিসেম্বর শুক্রবার তাদেরকে কুলাউড়া থানায় সোপর্দ করেছে।

Manual1 Ad Code

বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লারারচক সীমান্ত এলাকার পালবাড়ী নামক স্থান দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে টুনু খান (৫৫) ও রিপন মোল্লা (৪০) নামক ২ ব্যক্তিকে আটক করে লালারচক বিজিবি ক্যাম্পের টহল দল। আটককৃতদেও বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার সিরিমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় দালালের মাধ্যমে তারা ভারতে যেতে সীমান্ত এলাকায় আসে।

Manual6 Ad Code

লালারচক বিজিবি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন জানান, বিজিবি টহল দল তাদের ধাওয়া করতে সক্ষম হয়। তাদের অপর সহযোগি দালাল পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ক্যাম্প কামান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন ৩ জনের নামে কুলাউড়া থানায় মামলা করেছেন। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews