১১ আগস্ট থেকে আবারও সম্প্রচারে আসছে “ফ্যামিলি ক্রাইসিস” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

১১ আগস্ট থেকে আবারও সম্প্রচারে আসছে “ফ্যামিলি ক্রাইসিস”

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০
নির্মাতাসহ (পেছনে) নাটকের অভিনয় শিল্পীরা

Manual6 Ad Code

জিয়াউল হক জিয়া :: করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সাথে নাটক পাড়াসহ মিডিয়ার সবক্ষেত্রে বিশাল প্রভাব পড়ে। এমনি প্রভাব পড়ে এনটিভিতে প্রচার হওয়া সময়ের অন্যতম জনপ্রিয়  “ফ্যামিলি ক্রাইসিস” ধারাবাহিক নাটকে ।  টানা চার মাস  সম্প্রচার বন্ধ থাকার পর ১১ আগস্ট থেকে পূণরায় ধারাবাহিকটির সম্প্রচারে আসছে। এর আগে গত ১ এপ্রিল ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘‘করোনার কারণে ‘ফ্যামিলি ক্রাইসিস’ প্রচার  সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ১১ আগস্ট থেকে এটি আবারও নিয়মিত সম্প্রচারে যাচ্ছে। আপাতত এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আশা করছি, এবারের পর্বগুলো আরও মজবুত হয়ে ধরা দেবে দর্শকদের কাছে। এন টিভি’তে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তিন পর্ব করে প্রচার হবে ‘ফ্যামিলি ক্রাইসিস’।

গত বছর ১ এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। পারিবারিক নানা জটিলতা নিয়ে তৈরি তারকা নির্ভর এই সিরিজটি প্রথম থেকে পায় জনপ্রিয়তা। ঠিক এক বছরের মাথায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়। ঐদিন ১০৭তম পর্ব প্রচারের পর চ্যানেল কর্তৃপক্ষ এটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

Manual6 Ad Code

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ’র পরিচালনায় ও মারুফ রেহমানের রচনায় “ফ্রামিলি ক্রাইসিস” নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মুনিরা মুঠি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।

এইবেলা/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!