দিল্লির ‘ভয়াবহ’ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত অভিনেত্রী কৃতি শ্যানন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

দিল্লির ‘ভয়াবহ’ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত অভিনেত্রী কৃতি শ্যানন

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

Manual1 Ad Code

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক ::

‘তেরে ইশক মে’ সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে রাজধানী দিল্লির পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। দিল্লির বাতাস দিন দিন যেন বিষাক্ত হয়ে উঠছে। বায়ু দূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘তেরে ইশক মে’ সিনেমার প্রচার অনুষ্ঠানে কৃতি শ্যানন বলেন, দিল্লির বাতাসের গুণমান বা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি তাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে।

Manual2 Ad Code

এর মধ্যেই দিল্লির দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে বেশ কিছু সিনেমার শুটিং বাতিল এবং পিছিয়ে দেওয়া হয়েছে। অভিনেত্রীর ‘ককটেল ২’ সিনেমার শুটিংও দিল্লির অত্যধিক দূষণ এবং বিস্ফোরণ আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, যে সিনেমায় অভিনয় করছেন অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী রাশমিকা মান্দানাও।

Manual8 Ad Code

কৃতি বলেন, যদি সময় থাকতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের সবার দায়িত্ব এ বিষয়টি দেখা। এই গুরুতর বিষয়ে দৃষ্টিপাত করার সময় এসে গেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এ পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী কৃতি শ্যাননকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা ধানুশ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!