কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ২১ ডিসেম্বর বুধবার পুকুরের পানিতে ডুবে সুমা মালাকার (২৩) নামক এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পৃথিমপাশা ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন ও পুলিশ জানায়, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের বিমল মল্লিকের স্ত্রী সুমা মালাকার সকাল আনুমানিক দশটায় বাড়ির পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় ফিরে না আসায় বাড়ির লোকজন পুকুর ঘাট থেকে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক গৃহবধু সুমা মালাকারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!