সরকার কৃষির ওপর জোর দিয়েছে-পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সরকার কৃষির ওপর জোর দিয়েছে-পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর সর্বোচ্চ জোর দিয়েছে। কৃষকদের সার, বীজ, টাকাসহ নানা ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাড়ির আঙিনার কোন জায়গা যেন পতিত না থাকে। একসময় দেশের অর্থনীতি নির্ভর করতো কৃষির ওপর। সরকার হারানো সে অতীত ফিরিয়ে আনতে নানামূখি উদ্যোগ নিয়েছে।

Manual3 Ad Code

তিনি ১১জুন বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখায় ৩২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, চারা ও উপকরণ সহায়তা বাবত চেক বিতরণ সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

উপজেলা কনফারেন্স রুমে ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!