মৌলভীবাজারে বরেণ্য প্রফেসর মো. সেলিমকে সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে বরেণ্য প্রফেসর মো. সেলিমকে সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যাপক মো. সেলিমকে পি আর এল এ গমনকে সামনে রেখে প্রাণি বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুখসানা সুলতানা।

প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক কাজল দেব এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেব নাথ। বক্তব্য দেন সংবর্ধিত অতিথি প্রফেসর মো. সেলিম, বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন, অবসর প্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ফজলুল্লাহ, ড. ফজলুল আলী, প্রফেসর মকুব আলী, প্রফেসর অহিদুর রব, সংবর্ধিত ব্যক্তির সহধর্মিণী রুমা শিক্ষক বেগম, অধ্যক্ষ শামসুল আলম, অধ্যক্ষ ঋষিকেশ ধর, সহযোগী অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী, ফয়েজ আহমদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভুঁইয়া।

Manual8 Ad Code

স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক যোবায়ের আহমেদ। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে প্রভাষক আমিনা বেগম, আব্দুল বাকের, বর্তমান শিক্ষার্থীদেও মধ্য থেকে মুন পাল ও সাইফুল ইসলাম বক্তব্য রাখে। এর আগে মানপত্র পাঠ করে শিক্ষার্থী দীপ্ত দাশ ও অবসর বরণ করা শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সংবর্ধিত ব্যক্তিসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!