বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নজির স্থাপন, বছরে ১২৫২ মামলার নিষ্পত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নজির স্থাপন, বছরে ১২৫২ মামলার নিষ্পত্তি

  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

আব্দুর রব :

বড়লেখায় মামলা জট নিরসনে নজির স্থাপন করলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। তাঁর বলিষ্ট ভুমিকায় ২০২২ সালে ১২৫২ মামলা নিষ্পত্তি হয়েছে। যা ওই বছরের মোট দায়েরকৃত মামলার ১১৩ শতাংশ এবং আদালত চালুর পর এক বছরে সর্বাধিক মামলা নিষ্পত্তির ঘটনা। দ্রæত মামলা নিষ্পত্তিতে বিচারপ্রার্থী, আইনজীবিসহ সংশ্লিষ্টরা আদালতের ওপর বেশ সন্তোষ্ট বলে জানা গেছে।

জানা গেছে, ২০০৪ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (চৌকি আদালত) বড়লেখায় বিচারিক কার্যক্রম শুরু করে। অনেক মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মামলা সংশ্লিষ্টরা যথাসময়ে আদালতে হাজির না হওয়ায় বিচারকার্য বিলম্বিত হচ্ছিল। এতে বিচারপ্রার্থীরাও ভোগান্তির শিকার হন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ওই আদালতে যোগদানের পর মামলা জট নিরসনে বিশেষ উদ্যোগী হন। তাঁর ভুমিকায় মামলা সংশ্লিষ্টরা আদালতে হাজির ও মামলা নিষ্পত্তিতে আগ্রহী হয়ে ওঠেন। তাঁর বিশেষ ভুমিকায় ২০২২ সালে ১২৫২ মামলা নিস্পত্তি হয়েছে। যা ওই আদালতে দায়েরকৃত মামলার ১১৩%। ওই বছরের ১ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা ছিল ৯৯৬ টি। ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে সামগ্রিকভাবে নতুন ১১১০ টি মামলা দায়ের হয়। ফলে এ বছরে আদালতে বিচারাধীন মোট মামলার সংখ্যা দাঁড়ায় ২১০৬ টি। বিচারাধীন এই ২১০৬ টি মামলা থেকে সর্বমোট ১২৫২ টি মামলা নিস্পত্তি শেষে ২০২৩ সালের শুরুতে ৮৫৪ টি মামলা বিচারাধীন রয়েছে। ২০২২ সালে দায়েরকৃত মামলার অনুপাতে এ আদালতে ১১৩% মামলা নিস্পত্তি হয়েছে। সূত্রমতে এই আদালতে এক বছরে (২০২২) বিচার ফাইলের মোট ৩৫৭ টি মামলার কার্যক্রম শেষ হয়েছে। এই সময়কালে থানায় ২৬৩ টি মামলা দায়ের হয়। যার বিপরীতে থানায় দায়ের হওয়া এমন ৪৪৭ টি মামলা আদালতের আমল ফাইল থেকে নিস্পত্তি করা হয়।

Manual6 Ad Code

এদিকে এই সময়ে মোট ২৪ টি মামলার রায়ে প্রথমবারের মতো অপরাধে জড়িত হয়েছে এমন অপরাধীদের জেলে পাঠানোর পরিবর্তে সংশোধনমূলক আদেশ দিয়ে প্রবেশনে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। এসব অপরাধীদের জনস্বার্থে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের অধীনে জনসেবামূলক কাজসহ সংশোধন উপযোগী নানা রকম শর্ত পূরণ করতে দেয়া হয়েছে।

Manual6 Ad Code

আদালতের সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, ২০২২ সালে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জিয়াউল হক এই মামলাসমূহ নিস্পত্তি করেন। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বড়লেখা থানা পুলিশ, কোর্ট পুলিশ, বিচারপ্রার্থী জনগণ ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় বিজ্ঞ আদালতের পক্ষে বিশাল পরিমাণ মামলা নিষ্পত্তির এই কর্মসম্পাদন সম্ভব হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!