কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর : আহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর : আহত ৭

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩য় শ্রেণির শিক্ষার্থী ফাহিদ গাজী (১২) নামক এক শিশু নিহত হয়েছে। এছাড়াও নারীসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের আসনপুর গ্রামের বকুল গাজীর ছেলে।

আহতরা হলেন উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের নজীব আলী (৬২), তাঁর পুত্র শামসুল ইসলাম (৪৫), শামসুলের স্ত্রী জনি আক্তার (৩১), তাদের পুত্র মো. মামুন (১০), নিহত শিশু ফাহিদের মা আছমা বেগম (৩০), পৃথিমপাশার সুজাপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক সবুজ মিয়া।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থেকে রবিরবাজারগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে কুলাউড়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় থাকা ফাহিদ নিহত ও চালকসহ বাকি যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার কওে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে ফাহিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ডা. মমতাজ খলিল মুন্নি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। নিহত শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি অটোরিকশায় থাকা শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!