কমলগঞ্জে ইপিআই কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ইপিআই কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সর্বস্তরে টিকা কার্যক্রম সফল করার লক্ষে ইপিআই কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

Manual1 Ad Code

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, শহীদনগর আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক আব্দুর রশিদ ফুল, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ইউপি সচিব শিল্পী বেগম, মহিলা ইউপি সদস্য রেফা বেগম, সিনে অপারেটর জাকির হোসেন প্রমুখ।

কর্মশালায় ইপিআই কার্যক্রম বিষয় ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ কুইজ প্রতিযোগিতা, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদনগর আদর্শ বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সাথে ইপিআই কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!