নাগেশ্বরীতে দূর্বৃত্তদের মারপিটে ইউপি চেয়ারম্যান গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

নাগেশ্বরীতে দূর্বৃত্তদের মারপিটে ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি ::  দূর্বৃত্তদের মারপিটে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছে।
আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার (২৩ জানুয়ারী)  রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে লোকজন নিয়ে বিশেষ বৈঠক করছিলেন ইউপি চেয়ারম্যান রনি।
এ সময় ১০-১২জন  দূর্বৃত্ত লাঠি, লোহার রড নিয়ে ওই অফিসে চেয়াম্যোনের উপর অতির্কত হামলা করে এলোপাথারী মারপিট করতে থাকে।
এ সময় দূর্বৃত্তদের রডের আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় চেয়ারম্যান রনি। মারপিট শেষে দূর্বৃত্তরা সটকে পড়ে।পরে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবিষয়ে রাতেই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!