ওসমানীনগরে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

ওসমানীনগরে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয়ী

  • শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:: ফুটবল প্রেমী ব্যারিষ্টার সাইদুল হক সুমন বলেন, সিলেট-২ আসনের মানুষ একজন সৎ ও নিষ্টাবান এমপি পেয়েছেন। আমি তাঁর সম্পর্কে জেনেছি ও শুনেছি তিনি একজন সৎ মানুষ এবং দুনীতির বিরুদ্ধে সোচ্চার। এ ধরনের এমপি থাকলে দেশ আরো এগিয়ে যাবে। তিনি গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সিলেটের ওসমানীনগরে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি ও তাজপুর ইউনিয়ন একাদশ প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে সহস্রাধিক দর্শকের সামনে এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেন, ফুটবল জগতে ব্যারিষ্টার সাইদুল হক সুমন নব দিগন্তের সুচনা করেছেন। এক সময় বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ফুটবল খেলার আমেজ দেখা যেত। বর্তমানে তা আর তেমনটা দেখা যায় না। কিন্তু ব্যারিষ্টার সুমন ঝিমিয়ে যাওয়া বাংলাদেশে ফুটবল খেলায় প্রাণ ফিরিয়ে আনছেন। ব্যারিষ্টার সুমনের এ যাত্রা অব্যাহত থাকলে আমরা অদূর ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপ খেলায় অংশ গ্রহন করতে পারবো বলে বিশ্বাস করি।

Manual1 Ad Code

প্রীতি ম্যাচ খেলায় ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি তাজপুর ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে।

Manual1 Ad Code

প্রীতি মাচ খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও আলী হোসেন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যারিষ্টার সাইদুল হক সুমন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি), ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, আওয়ামলীগ নেতা সায়ীদ আহমদ বহলুল প্রমূখ।

খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি চঞ্চল পাল, প্রবাসী কমিউনিটি নেতা সেলিম চৌধুরী, প্রবাসী আব্দুল ছালিক, প্রবাসী আব্দুর রহমান নাজ, প্রবাসী সাদেক আহমদ, আব্দুল কুদ্দুছ শেখ, প্রবিন ফুটবলার আব্দুল জলিল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, যুবলীগ নেতা মঈনু উদ্দিন আহমদ মোহন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!