বন আইন পরিবর্তন করা হবে- পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বন আইন পরিবর্তন করা হবে- পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ বলেন, বন বিভাগ চলছে বৃটিশ আমলের আইন দিয়ে। সেই আইন পরিবর্তন করে যুগোপযুগি করা হবে। এই আইন পরিবর্তন হলেই বন বিভাগের জবরদখলকৃত জায়গা উদ্ধার হবে। কারা জবরদখলে আছে সেটা মুখ্য বিষয় নয়।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের দেশ। এই পরিবর্তন রোধে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সেলক্ষ্যে সিলেট বিভাগে ৭৫ কোটি টাকা ব্যয়ে বনায়ন করা হচ্ছে।

Manual2 Ad Code

মন্ত্রী ১১ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়া উপজেলার বন বিভাগের রেঞ্জ অফিসের সতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম বেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদেীস চৌধুরী পরি প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!