কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগে মৌসুমী যুব সংঘ চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগে মৌসুমী যুব সংঘ চ্যাম্পিয়ন

  • রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, স্পোর্টস :: কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩’-এর ফাইনাল খেলায় মৌসুমী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্সের পৃষ্ঠপোষকতায় শহরস্থ এনসি স্কুল মাঠেফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে সোনার বাংলা যুব সংঘ প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৮ সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের ৩৫ বলে (৮টি ৬ এবং ৪টি ৪ এর সাহায্যে) অপরাজিত ৮২ রান এবং লোকাল ব্যাটার সুমনের ৩৮ বলে ৭৫ রানের উপর ভর করে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মৌসুমী যুব সংঘ। অলরাউন্ডিং নৈপূন্যেও কারণে সৌম্য সরকার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

Manual5 Ad Code

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকি নানু, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্স প্রতিনিধি প্রবাসী আলতাফ হোসেন।

উপস্থিত ছিলেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে,  বিশিষ্ট ফুটবলার মো. আব্দুছ ছালাম ও কাবুল পাল, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, লীগ পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!